আজ সকালে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
আজ সকালে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে জার্মানির উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি মিউনিখ সময় ১৭:২০ টায় জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছবে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
১৬ ফেব্রুয়ারি সকালে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল)-এর সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সাথে তার আবাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার বাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং কনফারেন্স হলে হোটেল বেয়েরিশার হফ-এ কনফারেন্স চেয়ারের বক্তব্যকে স্বাগত জানাতে পারেন। একই দিনে বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ সম্মেলনস্থলে সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী হোটেল বেইরিশার হফ-এ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠক করবেন।
শেখ হাসিনা এরপর হোটেল বেয়েরিশার হফের মেইন হল আই-এ ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন। রাতে প্রধানমন্ত্রীর জার্মানিতে বার্গারহাউস গার্চিং-এ প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি রিসেপশনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
১৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী হোটেল বেয়েরিশার হফ-এ কিংডম অব নেদারল্যান্ডস’র প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে বৈঠক করবেন। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হোটেল বেয়েরিশার হফ-এ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সভেনজা শুলজে সম্মেলনের ভেন্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা এবং ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্যে বৈঠকটি কনফারেন্স ভেন্যু’র গার্ডেন সেলুনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী পরে কিসারসাল মিউনিখের আবাসভবনে ইওয়াল্ড ভন ক্লিস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।
১৮ ফেব্রুয়াররি প্রধানমন্ত্রী মিউনিখ সময় ২১:১০টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইট বিজি-২০৮-এ ঢাকার উদ্দেশ্যে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় (ঢাকা সময়) প্রধানমন্ত্রীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











